
অনলাইন ডেস্কঃ অভিযোগ উঠেছে—একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনরা অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের শীর্ষ পদে নিয়োগ পেয়ছেন। তাদের বিরুদ্ধে নতুন শিক্ষা প্রশাসন কোনো ব্যবস্থা নেবেন কিনা, সেই প্রশ্ন উঠেছে নতুন সরকারের শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলনে।
এ নিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, ‘উই ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ আওয়ার কার লুকিং ইন দ্য রিয়ার ভিউ মিরর পুটিং আওয়ার গিয়ার ইন রিভাস। আমরা পেছনের দিকে থাকব না। আমরা সামনে দিকে থাকাব। তাই আমরা বিগত সময়ের বিষয়গুলো নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে।’’
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। এ সময় নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগেস্টর পর দেশের অর্ধশত সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ভিসিদের অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।



