শিরোনাম
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

Chif Editor

অনলাইন ডেস্কঃ পবিত্র রমজান মাসে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্কুল বন্ধ নিয়ে হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সেটি স্থগিত করে দেওয়ায় স্কুল বন্ধ নিয়ে এ ধোঁয়াশার তৈরি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার পর আগের নির্দেশনা স্থগিত করা হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ শুনানি হয়নি। পূর্ণাঙ্গ শুনানির পর এ বিষয়ে যে নির্দেশনা আসবে সেটিই চূড়ান্ত হবে এবং তা বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাস বলেন, ‘পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

তিনি বলেন, ‘যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে, তাই আপাতত স্কুল খোলা থাকবে। তবে যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সেহেতু সরকার চাইলে রমজানে স্কুল ছুটি দিতে পারে।’

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

Leave a Reply