শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

‘আমাদের মুক্তি দেবে কবে’ পরীমণির উদ্দেশে আসিফ

Chif Editor

অনলাইন ডেস্ক :- জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, যিনি সবসময়ই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাখঢাক করেন না তিনি। তাই প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই বিতর্কেও উঠে আসেন এই গায়ক।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ আকবর। সেখানেই দেশের তারকাদের নিয়ে একের পর এক সোজাসাপ্টা মন্তব্য করে আবারও আলোচনায় আসেন তিনি।

অনুষ্ঠানে উপস্থাপক যখন অভিনেত্রী পরীমণিকে নিয়ে প্রশ্ন করেন, তখন বেশ খোলামেলাভাবেই নিজের ভাবনার কথা বলেন আসিফ। তার ভাষায়, ‘পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটাও আমাকে বলো।’

তবে সমালোচনার ফাঁকে প্রশংসাও করতে ভোলেননি তিনি। আসিফ জানান, পরীমণির সঙ্গে এ বিষয় নিয়ে আগেও কথা হয়েছে। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটা দারুণ দিক’।

শুধু পরীমণিই নন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও প্রশ্নের মুখে ফেলতে চান এই সংগীতশিল্পী। আসিফ বলেন, শাকিবের সঙ্গে দেখা হলে তিনি জানতে চাইবেন, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন গলার টোন একরকম থাকে। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু, সৈয়দ আব্দুল হাদী, এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কীভাবে এনজয় করছেন?’এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্লেব্যাকের নিজস্ব একটা ব্যাকরণ আছে। বিষয়টা শিল্পীদের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’

এখানেই শেষ নয়। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকেও প্রশ্ন ছুড়ে দিতে চান আসিফ আকবর। তার কণ্ঠে খানিকটা আক্ষেপ, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে আপনাকে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না!’

স্পষ্টভাষী আসিফ আকবরের এমন মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা, এবার কার জবাব আসে, সেটাই দেখার অপেক্ষায় সবাই।

Leave a Reply