শিরোনাম
মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আরব আমিরাতের শীর্ষ নেতৃবৃন্দের শোক

Chif Editor

অনলাইন ডেস্ক :- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আজ রোববার (৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দুই নেতা এই অপূরণীয় ক্ষতিতে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন বেগম খালেদা জিয়ার ওপর অশেষ রহমত ও মাগফেরাত দান করেন, তাকে চিরকাল জান্নাতে স্থান দেন এবং তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী এবং প্রেসিডেনশিয়াল কোর্টের মন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক পৃথক শোকবার্তায় সংযুক্ত আরব আমিরাত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর সহানুভূতি প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply