শিরোনাম
মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ 

এবার জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার’ ইঙ্গিত!

Chif Editor

অনলাইন ডেস্ক :- এর আগে, রোববার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মতো করে বিশ্বের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও অপহরণমূলক অভিযান চালানো যেতে পারে। এ তালিকায় তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নাম উল্লেখ করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক মন্তব্যে মেদভেদেভ বলেন, ‘এই ঘটনাপ্রবাহের কার্নিভালে নিও-নাৎসি মার্জকে অপহরণ করা হলে তা হতে পারে এক দারুণ মোড়।’

তিনি আরও দাবি করেন, এমন কোনো ঘটনা অবাস্তব নয় এবং জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা চালানোর মতো ভিত্তি রয়েছে। তার ভাষায়, ‘এতে কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন সাধারণ নাগরিকরা অকারণে ভুগছে।’

মেদভেদেভের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।

জার্মান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এমন উসকানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Leave a Reply