শিরোনাম
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা, শপথের আগেই জোর আলোচনা নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত আমির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ

ভোটে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা

Chif Editor

অনলাইন ডেস্ক :- গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি সহায়তায় ২ মিলিয়ন ডলার (২০ লাখ ডলার) অনুদান দিচ্ছে কানাডা।  রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার এইচ ই অজিত সিং এসব কথা বলেন।

এ সময় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার উপস্থিত ছিলেন। কানাডা অবশ্যই বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার এবং বন্ধু। আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম। তিনি আরও বলেন, বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে অভিহিত করে অজিত সিং বলেন, বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাতিসংঘের এই কনসোর্টিয়ামকে সমর্থন দেওয়ায় আমি কানাডার করদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, গত এক বছর ধরে ইউনেস্কো, জাতিসংঘ নারী (UN Women), ইউএনওডিসি (UNODC) এবং ইউএনডিপি; এই চারটি সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার এই নতুন তহবিল সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে। অজিত সিং বলেন, আমি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের অগ্রগতিতে গর্বিত। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকে সামনে রেখে ইউএনডিপির সহায়তায় ব্যালট নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ইসি।

Leave a Reply