শিরোনাম
ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা ভীষণ অসুস্থতা সত্ত্বেও শাহিদা রফিকের স্মরণসভায় মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাগদাদের কাছে কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলি-মার্কিন হামলা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প

আয়াতুল্লাহ খামেনির স্মরণে ঢাকার ইরান কালচারাল সেন্টারে শোকবই

Chif Editor

অনলাইন ডেস্ক :- ইরানের সর্বোচ্চ  নেতা  আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনির স্মরণে ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল সেন্টারে একটি শোকবই খোলা হয়েছে।

সোমবার (২ মার্চ) ইরান দূতাবাসের কালচারাল সেন্টার এক বার্তায় এ তথ্য জানায়।  শোক বইতে শোকবার্তা লিখে স্বাক্ষর দানের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বন্ধ) এ শোকবইতে শোকবার্তা লিখতে ও স্বাক্ষর করতে আহ্বান জানিয়েছে কালচারাল সেন্টার। ঠিকানা: বাড়ি নম্বর ৭, রোড নম্বর ১১ (পুরাতন ৩২), ধানমন্ডি, ঢাকা-১২০৯

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

Leave a Reply