শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

Chif Editor

অনলাইন ডেস্ক :  ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ যোগ দেন বলে জানিয়েছে আল জাজিরা।

ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান অনুসারে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী ইরানে মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলো হলো: ৫ হাজার ৫৩৫টি আবাসিক স্থাপনা, ১ হাজার ৪১টি বাণিজ্যিক স্থাপনা, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত ১৩টি কেন্দ্র।

এই হামলার সময়, বেশ কয়েকটি উদ্ধার ও ত্রাণ যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান পরিচালনা করার সময় রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি গার্লস স্কুলের ১৬৮ ছাত্রী নিহত হয়েছেন। এছাড়া বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও।

Leave a Reply