শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

বিদায়ী ক্যাবিনেট সভা শেষে যা বললেন আসিফ মাহমুদ

Chif Editor

অনলাইন ডেস্ক :-  সরকার থেকে পদত্যাগের পর বিদায়ী ক্যাবিনেট সভায় অংশ নিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বৈঠক শেষে বের হয়ে নিজের ফেসবুক আইডিতে একটি অনুভূতিমূলক স্ট্যাটাস দেন সদ্য সাবেক এই উপদেষ্টা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত ১৬ মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন এবং নিজের সক্ষমতার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, “বাঁধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।”

আসিফ মাহমুদ জানান, জুলাইয়ের গণ–অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে কাজ করার চেষ্টা করেছেন। অনেক উদ্যোগ ও কাজের প্রশংসা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও এসেছে। তিনি উল্লেখ করেন, জনসমক্ষে যা দেখা গেছে তা কেবল শেষ ফলাফল—কিন্তু পর্দার আড়ালের বাস্তবায়ন প্রক্রিয়া ছিল কঠিন ও কষ্টসাধ্য।

তিনি আরও লেখেন, নীতির প্রতি অনুগত থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন। এর ফলে বিভিন্নভাবে প্রতিশোধ ও রোষানলে পড়তে হয়েছে—এবং ভবিষ্যতেও এমন হতে পারে বলে আশঙ্কা করেন।

তবে জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে শক্তি জুগিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “এসব আর আমাকে ভয় দেখাতে পারে না। আমার শক্তি আমার জনগণ।”

Leave a Reply