শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অনুদানের ঘোষণা: সাখাওয়াত হোসেন

Chif Editor

অনলাইন ডেস্ক :- চাঁদপুরের হাইমচরে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা জানান, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। গতরাত ২টার দিকে ‘এডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সংঘর্ষে ভোলার চার বাসিন্দা নিহত হন।

নিরাপদ নৌপথ নিশ্চিত করতে উপদেষ্টা বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছেন। দুর্ঘটনার জন্য দায়ী দুই লঞ্চের সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে মন্ত্রণালয় থেকে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুয়াশার মধ্যে রাতে লঞ্চ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বাল্কহেডগুলো সকাল ৮টার আগে চলাচল করতে পারবে না। চালকের অবহেলা বা রাতে লাইট ব্যবহারে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট লঞ্চের রুট পারমিট ও লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, “নদীপথ তুলনামূলক নিরাপদ হলেও এ ধরনের সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে হচ্ছে চালক ঘুমিয়ে ছিলেন অথবা অন্য কাউকে দিয়ে চালানো হচ্ছিল। তদন্ত শেষে প্রকৃত কারণ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply