শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

Chif Editor

অনলাইন ডেস্ক :- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত ভালো সিদ্ধান্ত নেয়নি। এটা একটা আবেগের ব্যাপার। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করেছে, যা ভালো সিদ্ধান্ত ছিল।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, আশা করা হচ্ছে, এ ঘটনা এ পর্যন্তই শেষ হবে। এটাকে আর বাড়তে দেয়া হবে না। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না।

এসব সিদ্ধান্তের কারণে দুই দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে না জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি হওয়ার কথা, সেখানেও বাধা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ ও বাণিজ্যে পড়বে না।

এসময় বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ভারত খেলা থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে যেটা দেখিয়েছে তা ভালো করেনি। সেই ক্রিয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করেছে। এটা বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত ছিল। ভারত যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, সেটা পরবর্তীতে তারাও বুঝতে পেরেছে।

Leave a Reply