শিরোনাম
দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ ১০৪টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবরটি ভুয়া: গণশিক্ষা মন্ত্রণালয় গোপালগঞ্জে ৩৯৭ কেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ জামায়াতে ইসলামী ‘মহাপাপী’ ও ‘মুনাফেকের দল’: ফজলুর রহমান হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি কেউ কখনো দেখেছেন মানুষের জন্য জামায়াত ১ টাকা ব্যয় করেছে, প্রশ্ন পার্থর হাদি হত্যার দায় স্বীকার করলো রুবেল তারা বলছে আজাদী, আমি বলবো গোলামী : জিএম কাদের নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সুপরিকল্পিত এক আধুনিক গড়ে তুলতে চানঃ আজহারুল ইসলাম মান্নান ঢাকা-৩ আসনে আগানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন: আয়নাল

হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি

Chif Editor

অনলাইন ডেস্ক :- জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের মধ্যে যে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রসিকিউসনের আবেদনের পর বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ২৫ ফেব্রুয়ারি শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে প্রসিকিউসন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দুটি অভিযোগে সাজা দেওয়া হয়। একটি আমৃত্যু কারাদণ্ড, আরেকটি মৃত্যুদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে দুজনের মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে প্রসিকিউসন। সে আপিলে আটটি গ্রাউন্ড (যুক্তি) দেয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।গত ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।

Leave a Reply