
অনলাইন ডেস্ক :- আগামী জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ত্বরান্বিত করতে ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় ও কর্মপরিকল্পনা নির্ধারণে আজ একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।
এ সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসি সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


