শিরোনাম
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

Chif Editor

অনলাইন ডেস্কঃ মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও এলো পবিত্র রমজান। বাংলাদেশের আকাশে দেখা গেছে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা বা রোজা রাখবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ।

আজ বুধবার রাতেই এশার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে শুরু হবে প্রথম তারাবির নামাজ এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে প্রথম রোজার আনুষ্ঠানিকতা।

এদিকে সৌদি আরবে আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে।

রজব মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের পূর্ববর্তী প্রস্তুতির সূচনাকে নির্দেশ করে। রজব ও পরবর্তী মাস শা’বান শেষ হওয়ার পরই শুরু হয় পবিত্র রমজান। রজব মাসের সূচনার মাধ্যমে রোজার মাসের আনুষ্ঠানিক প্রস্তুতির গণনা শুরু হলো।

রজব ও শা’বান মাস যদি প্রচলিত নিয়ম অনুযায়ী ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামি মাসের মতোই, রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

Leave a Reply