শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

নবাবগঞ্জের বাহের চরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Chif Editor

দোহার – নবাবগঞ্জ প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রোকেয়া বেগম(৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাহেরচর এলাকায় নিজ বসতঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকেয়া বেগম উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত হারুনের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত হারুনের স্ত্রী রোকেয়া বেগমের সাথে তার দুই পুত্রবধুর ঝগড়া হয়। রাতে রোকেয়া বেগম ও পরিবারের অন্যান্য সদস্য ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রোকেয়া বেগমের ছোট ছেলের বউ বিথি আক্তার বসতঘরের লোহার জানালার সঙ্গে ওড়না পেঁচানো রোকেয়া বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করে বারুয়াখালী তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

নিহত রোকেয়া বেগমের বড় ছেলে মো. লোকমানের দাবি তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বারুয়াখালী তদন্ত কেন্দ্র ইনচার্জ রমজানুল হক বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply