শিরোনাম
পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রমাণ করে পারমাণবিক অস্ত্র অপরিহার্য: উত্তর কোরিয়া মার্কিন শক্তির সীমাবদ্ধতা ‌‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দিলো ইরান দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে প্রস্তুতি সভা আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার বিজয়পুর নোয়াপাড়ায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, মুখে ফুটল আনন্দের হাসি ময়মনসিংহে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক রংপুরে অকাল বৃষ্টিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক ভালুকায় সার্ভেয়ার ও উপ-প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ সাবেক যুবলীগ নেতা কোটিপতি সেলিমের বদলী বাণিজ্য জমি দখলসহ যত অভিযোগ

দোহারে ট্রাক চাপায় মৃত্যু

Chif Editor

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দোহারে ট্রাকের চাপায় মানিক খান (২২) নামের ওই একই ট্রাকের শ্রমিক চাপা পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে লটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার নাগেরকান্দা গ্রামের জামাল খানের ছেলে বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লটাখোলা এলাকার নোয়াব আলীর জমিতে মাটি ভরাটের কাজ চলছিলো। এ সময় দুপুরে একটি ট্রাক বালু ফেলতে আসলে চালক ট্রাকটি পেছন দিকে নেয়ার সময় ওই একই ট্রাকের শ্রমিক মানিক ট্রাকটির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, এ ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply