শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

দোহারে ট্রাক চাপায় মৃত্যু

Chif Editor

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দোহারে ট্রাকের চাপায় মানিক খান (২২) নামের ওই একই ট্রাকের শ্রমিক চাপা পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে লটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার নাগেরকান্দা গ্রামের জামাল খানের ছেলে বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লটাখোলা এলাকার নোয়াব আলীর জমিতে মাটি ভরাটের কাজ চলছিলো। এ সময় দুপুরে একটি ট্রাক বালু ফেলতে আসলে চালক ট্রাকটি পেছন দিকে নেয়ার সময় ওই একই ট্রাকের শ্রমিক মানিক ট্রাকটির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, এ ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply