শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

শোনা কথা, হত্যার জন্য প্রায় ৭০ জনের মতো তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস

Chif Editor

নেতাকর্মীদের প্রায়ই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, টার্গেট কিলিংয়ের উদ্দেশে ৭০ জনের তালিকা করা হয়েছে।

তিনি বলেন, একটা ছেলে (ওসমান হাদি) মরতে মরতে বেঁচে গেছে। আল্লাহ তাকে রুহ হায়াত দান করুন। এই ধরনের ছেলেগুলোকে হত্যা করবেন? আমরা শুনলাম, শোনা কথা—প্রায় ৭০ জনের মতো তালিকা করেছেন হত্যা করবেন। প্রায়ই আমরা ফোন পাই। আমার বহু নেতাকর্মী ফোন পেয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল আগামী নির্বাচন সামনে রেখে বলছে, তারা ৫৪ বছরের প্রতিশোধ নিতে চায়।

তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী গজিয়েছে, তারা বলে বিএনপি ঠেকাও। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা বলে না।

মির্জা আব্বাস আরও বলেন, সেই ১৯৭১ সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। সেই ৭১ সালের গোষ্ঠী বাংলাদেশে আবার আবির্ভূত হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা সম্পর্কে তিনি বলেন, একটি মানুষকে এভাবে হত্যাচেষ্টার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে আরও বহু নির্বাচন যাবে। কিন্তু এই ধরনের কাজ (হত্যাকাণ্ড) যারা করে তারা চিহ্নিত একটি দল। তারা বাংলাদেশের মানুষকে কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না।

এসময় হত্যাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সকল রকমের হত্যাকাণ্ড থেকে দূরে আছি, দূরে থাকবো। কিন্তু হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে বিএনপি সকল সময় তাদের প্রতিরোধ করবে।

Leave a Reply