শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

হান্নান মাসউদের প্রতিদ্বন্দ্বী তাঁর বাবা

Chif Editor

নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের বাবা ও ছেলের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিন্ন রাজনৈতিক দল ও ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা দুজন। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে এবং তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা ও ছেলে উভয়েই।

একই পরিবারের দুজন প্রার্থীর একসঙ্গে নির্বাচনী মাঠে নামাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ একে নবীন ও প্রবীণের প্রতীকী লড়াই হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল কিংবা শক্তি প্রদর্শনের নতুন মাত্রা হিসেবে মূল্যায়ন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ব্যতিক্রমী প্রার্থী বিন্যাস ভোটের মাঠে শক্তির ভারসাম্য ও নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলতে পারে।

জানা যায়, নোয়াখালী-৬ আসনে এবার মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এনসিপি থেকে আব্দুল হান্নান মাসউদ, বিএনপি থেকে মো. মাহবুবুর রহমান প্রার্থী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ ফজলুল আজিম, শামীমা আজিম, তানভীর উদ্দিন রাজিব ও মুহাম্মদ নুরুল আমীন।জাতীয় পার্টি (জাপা) থেকে এ টি এম নবী উল্যাহ ও নাছিম উদ্দিন মো. বায়েজীদ, জেএসডি থেকে মোহাম্মদ আবদুল মোতালেব, গণ অধিকার পরিষদ থেকে মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, এলডিপি থেকে মোহাম্মদ আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মনোনয়ন দাখিল করেছেন।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। তবে ভোটের রাজনীতি আমার জন্য নতুন অভিজ্ঞতা। ভোটার হওয়ার পরও এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে আমার বাবা একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি। তাই তাঁকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিয়েছি। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব।’

তিনি আরও বলেন, ‘আমি শাপলা কলি প্রতীকে নির্বাচন করব এবং বাবার এই নির্বাচনী লড়াইকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’ এ বিষয়ে তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply