শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

সরকার গঠন করতে পারলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গৃহীত নীতিমালার আলোকে দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, এমন আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা। সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৩০ জন শীর্ষ ব্যবসায়ী নেতা।

সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।

বৈঠকে ব্যবসায়ীরা জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা খাতে বিরাজমান নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান এবং সরকার গঠন করতে পারলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বলে জানান ব্যবসায়ী নেতারা।

এদিন সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাংবাদিক নেতারাও সাক্ষাৎ করেন। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে আসন্ন নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সে বিষয়ে সবার দৃষ্টি রয়েছে বলেও জানান নেতারা।

Leave a Reply