শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

যাত্রী নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করতে হবে: রুহুল কবির রিজভী

Chif Editor

অনলাইন ডেস্ক :- মোটরযান চালকদের হয়রানি, পুলিশি নির্যাতন বন্ধ এবং যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে চালকের পেশাকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বেগম জিয়া শারীরিকভাবে চলে গেলেও তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি।

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

Leave a Reply