শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক: আমানউল্লাহ আমান

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করেছেন ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত না করে আজীবন আপসহীন সংগ্রামের মাধ্যমে তিনি নিজেকে ‘দেশনেত্রী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে চরম নিপীড়ন এবং শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার আদায়ের পথ থেকে বিচ্যুত হননি।”

কেরানীগঞ্জের এই দোয়া মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রসঙ্গে আমান বলেন, “জানাজায় লাখ লাখ মানুষের ঢল এবং আজকের এই দোয়া মাহফিলে দল-মত নির্বিশেষে মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। এই ভালোবাসাই প্রমাণ করে জনগণ তাকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে হৃদয়ে স্থান দিয়েছে।”

কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাত নসিবের কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply