শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা

Chif Editor

অনলাইন ডেস্ক :-  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এমপি সৎ হলে কোনো ঠিকাদারের পক্ষে উন্নয়নকাজে চুরি করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এমপি যদি চুরি করেন, ঠিকাদার তো চুরি করবেই। কিন্তু এমপি সৎ হলে কোনো ঠিকাদারের বাপেরও সাধ্য নেই চুরি করার।’

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকারি উন্নয়নকাজের অনিয়মের চিত্র তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এমপি রাখেন ৫০ শতাংশ, তাঁর ঘনিষ্ঠরা রাখেন আরও ২৫ শতাংশ। এখানেই ৭৫ শতাংশ শেষ হয়ে যায়। এরপর ঠিকাদার বাকি ২৫ শতাংশের মাত্র ৫ শতাংশ কাজ করে, বাকিটা নিজের পকেটে ঢোকান। এমপি চুরি করলে ঠিকাদার করবেনই।’

এমপি নির্বাচিত হলে নিজ এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে দেখব—কোন ডাক্তার দায়িত্বে থাকেন না, কেন ওষুধ পাওয়া যায় না।’

নিজের ব্যক্তিগত অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমার বাবা নেই, ভাই-বোন নেই। আত্মীয়-স্বজন বিদেশে থাকেন। আমি পাস করলেও তাঁরা এসে তদবির করবেন না। আপনারাই আমার পরিবার, আপনারাই আমার আত্মীয়।’

মতবিনিময় সভায় স্থানীয়রা তাঁর হাতে এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজের একটি তালিকা তুলে দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি এসব উন্নয়নকাজ বাস্তবায়নে কাজ করব। আর যদি তা না পারি, তাহলে আপনাদের কাছে আর আসব না।’

Leave a Reply