শিরোনাম
ভাষার মাস শুরু নারায়ণগঞ্জ এ প্লেটে টাকা দিয়ে ভোটারদের খেজুর গাছে ভোট পার্থনা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ, ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচন করতে যাচ্ছেন জামায়াতের: ইকবাল হোসেন ভূইয়া জামায়াত আমিরের টুইট ঘিরে বিতর্ক, নারীদের ‘বেশ্যা’ বলার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সেনাপ্রধানের জরুরি নির্দেশনা অন্য ব্যক্তির সাধারন মামলার জামিন ব্যবহার করে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর পলায়ন, ৮ কারা কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বঙ্গভবন কর্মকর্তার মেইল ব্যবহার করে আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাক অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ‘আত্মহত্যা’ জামায়াতের প্রার্থীকে কোনোভাবেই হেভিওয়েট মনে করি না: ইশরাক হোসেন

হান্নান মাসউদের পথসভায় হামলা

Chif Editor

অনলাইন ডেস্ক :- নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, পথসভায় আব্দুল হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপির লোকজন হঠাৎ করে সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) তালতলা বাজারে এনসিপির একটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ করে দলটি। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান, তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাদের অনুসারীরা জড়িত ছিলেন বলে দাবি এনসিপির। হামলায় আহতরা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদ এবং আরও একজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই বিএনপি পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আমরা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহের বলেন, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। তারা মিথ্যা নাটক সাজিয়ে ধানের শীষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply