শিরোনাম
ভাষার মাস শুরু নারায়ণগঞ্জ এ প্লেটে টাকা দিয়ে ভোটারদের খেজুর গাছে ভোট পার্থনা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ, ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচন করতে যাচ্ছেন জামায়াতের: ইকবাল হোসেন ভূইয়া জামায়াত আমিরের টুইট ঘিরে বিতর্ক, নারীদের ‘বেশ্যা’ বলার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সেনাপ্রধানের জরুরি নির্দেশনা অন্য ব্যক্তির সাধারন মামলার জামিন ব্যবহার করে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর পলায়ন, ৮ কারা কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বঙ্গভবন কর্মকর্তার মেইল ব্যবহার করে আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাক অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ‘আত্মহত্যা’ জামায়াতের প্রার্থীকে কোনোভাবেই হেভিওয়েট মনে করি না: ইশরাক হোসেন

দলীয় সব পদ থেকে ১৮ নেতাকে বহিষ্কার করল বিএনপি

Chif Editor

অনলাইন ডেস্ক :- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৮ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন, মো. আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আকতার খন্দকারকে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ফতুল্লা থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আ. রাজ্জাক রাজা, কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনকেও বহিষ্কার করা হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আফজল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান খাঁন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন ও মুলুক হোসেন এবং কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকেও একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply