শিরোনাম
আমি নির্বাচিত হলে সকল দলের রাজনৈতিক কর্মীরা শান্তিতে ঘুমাতে পারবে: শামীম কামাল ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন করা হবে: হাদনাত আব্দুল্লাহ প্রশাসন কোন দল বা কাউকেই ছাড় দিবে না প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে দিতে হবে জরিমানা উন্নয়নের নামে আওয়ামী ভাইস চেয়ারম্যান ও স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সিরিজ ০৭ দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ ১০৪টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবরটি ভুয়া: গণশিক্ষা মন্ত্রণালয় গোপালগঞ্জে ৩৯৭ কেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ জামায়াতে ইসলামী ‘মহাপাপী’ ও ‘মুনাফেকের দল’: ফজলুর রহমান হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি কেউ কখনো দেখেছেন মানুষের জন্য জামায়াত ১ টাকা ব্যয় করেছে, প্রশ্ন পার্থর

আমি নির্বাচিত হলে সকল দলের রাজনৈতিক কর্মীরা শান্তিতে ঘুমাতে পারবে: শামীম কামাল

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- লালমনিরহাট ২ সংসদীয় আসনে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল কলম মার্কা প্রতীক নিয়ে পহেলা ফেব্রুয়ারি রোজ রবিবার সন্ধ্যায় কুমড়ীর হাট স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত জনসভায় কমলাবাড়ী ইউনিয়নের জনতার দলের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট ২ সংসদীয় আসনের জনতার দলের চেয়ারম্যান একাধারে সাতবারের নির্বাচিত মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপি সুযোগ্য পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল কলম প্রতীক নিয়ে নির্বাচনে গণজোয়ার সৃষ্টি করেছে । তিনি বলেন তার পিতার আসনটি ফিরিয়ে নিতে মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে, ইতিমধ্যেই দুই উপজেলার ১৭ টি ইউনিয়নে জনতার দলের কলম প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে ।

তিনি আরো বলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ পলাতক রয়েছেন তারা দ্রুত এলাকায় চলে আসেন এবং ১২ তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে কলম মার্কা ভোট দিয়ে আপনাদের হাতকে শক্তিশালী করুন । তিনি আরো বলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধতম কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কোন বাহিনী আর কাউকে গ্রেফতার বা হয়রানি করবে না। এ সময় তিনি আরো বলেন আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সকল দলের সকল রাজনৈতিক কর্মী কেউ আতঙ্কে থাকবেনা,কারো নামে মামলা হবেনা,সকলেই শান্তিতে ঘুমাতে পারবে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের পক্ষে অবস্থান নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে কলম মার্কা ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ।

Leave a Reply