
অনলাইন ডেস্ক :- সংঘর্ষের পর কালির বাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, “ধানের শীষ প্রতীকের সমর্থকরাই আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে।” তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে তার অবস্থান শক্ত হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


