শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

সুনামগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

Chif Editor

অনলাইন ডেস্ক:  সুনামগঞ্জ সদর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুইপক্ষের ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার (৮ মার্চ) বিকালে উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছন বাহার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতেরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে হাছন বাহার এলাকার সামছুল ও ওস্তার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে আসছে। এর জেরে কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে লাঠি ও ইটপাটকেল নিয়ে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় দুইপক্ষের ৭-৮ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের সামনেই আরেক দফা সংঘর্ষ হয়। পরে দীর্ঘক্ষণ চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

একপর্যায়ে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ দুইপক্ষের লোকজনকে নিয়ে এলাকায় বসে বিরোধ মীমাংসা করে দেন।

Leave a Reply