শিরোনাম
ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে এমনই বিপদে ফেলেছে ইরান, যা আগে পারেনি কেউ

পল্টনে বিএনপির এক দফা সমাবেশে তানভীর হুদা

Chif Editor

সুমন আহমেদ : সরকার পতনের ‘এক দফা’ ও যৌথ রূপরেখা ঘোষণার সমাবেশ শুরু করেছে বিএনপি। আজ বুধবার বেলা ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবীর আহমেদ রবিন।

জানা গেছে, সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করবেন মির্জা ফখরুল। এ ছাড়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাও ঘোষণা করার কথা রয়েছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের দুই দিনের কর্মসূচিও ঘোষণা আসতে পারে সমাবেশ থেকে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফার যৌথ ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা; খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি; রাষ্ট্রকাঠামো মেরামত ও তার গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলা ও তা সফল করা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নেতৃত্বে সরকার পতনের ‘এক দফা’ সমাবেশে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন, চাঁদপুর জেলা বিএনপি সদস্য মান্নান লস্কর, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ঢাকা তেজগাও থানা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা খোকা লস্কর, আব্দুল করিম দেওয়ান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, যুবদল নেতা গাজী মাজহারুল ইসলাম, বিএনপি নেতা আবুল বাসার জগলু, ইকবাল মেম্বার, বিএনপি নেতা মোবারক হোসেন, মো রিয়াজ উদ্দিন তুহিন, আব্দুল লতিফ প্রধান, গজড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইসলামবাদ ইউনিয়নের ইউপি সদস্য আল আমিন, মোহাম্মদ মিয়া রিপন, সেলিম হোসেন, আব্দুল হালিম, ছাত্রদল নেতা মো শরীফ ফরাজী, নাজমুল, মানিক মিয়াজী, নাদিম ভূঁইয়া, মিঠু প্রমূখ।

এদিকে আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশ স্থলে আসা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল থেকে তাঁরা দলীয় প্রধান খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি দাবি জানান। একই সঙ্গে সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাঁদের। সমাবেশে আসা মধ্যম সারির নেতাদের মধ্যে মঞ্চের দুই পাশে চেয়ার বিছানো হয়েছে। আর নেতা-কর্মীদের জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। এ ছাড়া নেতা–কর্মীদের বৃষ্টির মধ্যে সমাবেশস্থলের বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

ক্যাপশন :
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁদপুর -২ আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা’র নেতৃত্বে সরকার পতনের ‘এক দফা’ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা।

Leave a Reply