শিরোনাম
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

বাঁচা-মরার ম্যাচে অল্পতেই গুটিয়ে গেল টাইগাররা

Chif Editor

অনলাইন ডেস্ক :- গ্রুপপর্ব থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ। এই পর্বে আজিজুল হাকিম তামিমদের সামনে সুযোগ রয়েছে মাত্র দুটি ম্যাচ খেলার। সেমিফাইনালে উঠতে হলে দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই। তবে সেই কঠিন সমীকরণের প্রথম ম্যাচে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। বাঁচা-মরার এই লড়াইয়ে মাত্র ১৩৬ রানেই অলআউট হয়ে যায় জুনিয়র টাইগাররা।

বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আরবার সাজঘরে ফেরেন। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম মিলে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।

যদিও এই জুটি ভাঙার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আর কোনো উল্লেখযোগ্য জুটি গড়ে তুলতে না পারায় শেষ পর্যন্ত অল্প রানেই গুটিয়ে যায় দলটি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ২৫ রান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ২০ রান। এছাড়া কালাম সিদ্দিকী করেন ১০ এবং শাহরিয়ার আহমেদ ১৮ রান। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেবাস্টিয়ান মরগান সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন নেন দুটি করে উইকেট। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট লাভ করেন।

Leave a Reply