শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

টেকনাফে সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার!

Chif Editor

কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে নৌবাহিনী। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। শনিবার (১১ অক্টোবর) দুপুরে নৌবাহিনী কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

এই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মৌলভীপাড়া এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র রয়েছে : একটি ৭ দশমিক ৬২ মি.মি. বিদেশি পিস্তল; একটি তাজা পিস্তলের গুলি; একটি দেশীয় শটগান; ৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ; ৯টি দেশীয় তৈরি অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply