শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

Chif Editor

সিনিয়র রিপোর্টার বিশাল রহমান:- ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) এর সংবাদ সম্মেলনে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি ও শিক্ষকদের নায্য দাবি মেনে নেওয়ার আহবানে দেশব্যাপী সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে কর্মবিরতি ঘোষণা।

আজ সোমবার ১৩ অক্টোবর দুপুরে বাশিস জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব রেজাউল করিম লিটন।এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা রমজান আলী,এম এ মুবিন রতন,নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলামসহ জেলা ও উপজেলা বাশিস নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম লিটন বলেন গতকাল ঢাকায় পুলিশ যা করেছে তা নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি ও শিক্ষকদের নায্য দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাশিস আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Leave a Reply