শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

দেশে প্রথমবারের মতো ভয়ংকর ‘এমডিএমবি’ মাদকের বিরাট চালান জব্দ

Chif Editor

অনলাইন ডেস্ক :-  দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক এমডিএমবি (MDMB)-এর বিরাট চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্যাপ বা ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ এ তথ্য জানান।

তিনি জানান, মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ চক্রের চার সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি ফেসবুক ও হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিক্রি করছিল নতুন এই মাদক। এটি ই সিগারেট ও ভ্যাপের সাথে মিশিয়ে বিক্রি করা হতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, এ মাদকের কয়েক ফোটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়। অবশ হয়েও যেতে পারে। শয়তানের নিশ্বাসের চেয়েও ভয়ংকর এই এমডিএমবি মাদক। এটি গ্রহণ করলে হ্যালুসিনেশন হয়। সেবনকারী আক্রমণাত্মক হয়ে যায়, হার্টের সমস্যা হয়। দেখতে পানির মতো, বিভিন্ন গন্ধ রয়েছে। এটি উচ্চ মাত্রার সিনথেটিক মাদক।

Leave a Reply