শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী

Chif Editor

অনলাইন ডেস্ক :- গাজীপুরের শ্রীপুরে মাকে মারধর করার অভিযোগে মাদকাসক্ত এক যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক খলিল (৩২) একই গ্রামের নুর উদ্দিনের ছেলে।

অভিযুক্ত যুবকের স্বজন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল আগে মুদির ব্যবসা করতেন, যা বন্ধ হয়ে গেলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। হতাশাগ্রস্ত হয়ে তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে উৎপাত করতেন। শনিবার সকালে খলিল তার মা খোদেজা বেগমের কাছে দুই হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে খলিল ক্ষিপ্ত হয়ে মাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন, যাতে মা আহত হন।

এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয়রা প্রথমে খলিলকে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর স্থানীয়রা ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে খলিলকে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। শাস্তি দেওয়ার কারণ জানাতে ঘটনাস্থলের পাশে একটি লেখাও রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেওয়া সত্ত্বেও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ক্ষুব্ধ এলাকাবাসী তার বিচার দাবি করেছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ এ বিষয়ে বলেন, “বিষয়টি জেনেছি। কাউকে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া আইনসম্মত নয়। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

Leave a Reply