শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

দুবাই থেকে ফোনে চাঁদা দাবি, আমলে না নেওয়ায় শিল্পপতির বাসায় মাস্ক পরে গুলিবর্ষণ

Chif Editor

অনলাইন ডেস্ক :- নগরের এক শিল্পপতির বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা। পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, বিদেশে বসে চাঁদাবাজ চক্র ভয় দেখাতেই এমনটি ঘটিয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমানের বাসভবনে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় শিল্পপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ২০২৪ সালের নির্বাচনে বাঁশখালী আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে তাঁরা নিরাপদে আছেন।

পুলিশের ধারণা, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে সহযোগীরা এই ঘটনা ঘটাতে পারে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, সকাল সাতটার দিকে মাইক্রোবাসে মাস্ক পরা আট সদস্যের সন্ত্রাসী দল মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বাড়ির ফটকে ও পেছনের অংশে গুলি লেগেছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শিল্পপতি মুজিবুর রহমান জানিয়েছেন, মাস দেড়েক আগে দুবাইভিত্তিক নম্বর থেকে ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। 

Leave a Reply