শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

রাতের আধারে কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ড সুজানগরে পুকুর ভরাটের অভিযোগ

Chif Editor

স্টাফ রিপোর্টার :- কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় রাতের আধারে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা সুজানগর ১৭ নং ওয়ার্ডের সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন পশ্চিম পাশের একটি পুকুর ভরাট না করার জন্য এলাকাবাসী ও ওয়ারিশগণ পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জোনে আবেদন জানিয়েছেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, পুকুরটি ভরাট করা হলে পরিবেশগত ও সামাজিকভাবে বড় ক্ষতি হবে, তারা উল্লেখ করেছেন, এটি বিগত ১০০ বছর ধরে স্থানীয় জনগণ ও সমাজের প্রয়োজনে ওযু, গোসল ও নানাবিধ কাজে ব্যবহার করে আসছে। একজন প্রভাবশালী ব্যক্তি এই পুকুর ভরাটের চেষ্টা করছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে স্থানীয় মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আবুল কালাম আজাদ রাতের আধারে পুকুরের খতিয়ান নাম্বার: ২৪, বি, এস; দাগ ৪০৭, মৌজা-সোজাগঞ্জ; জে. এল নং ১৫৯ এ ভরাট করে ফেলছে। এলাকাবাসী পরিবেশ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন জানিয়ে বলেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যাতে পুকুরটি ভরাট হতে না পারে। এছাড়াও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত ব্যবস্থা নেয়।যেন স্থানীয় পরিবেশ ও জনস্বার্থ রক্ষা পায়।

Leave a Reply