শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি

Chif Editor

মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি :-  কুমিল্লার বুড়িচংয়ে চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা মহিলা ফাহিমা আক্তার (২৫)গত ১১ জানুয়ারী রবিবার দুপুর ২টার সময় পারিবারিক তুচ্ছ ঘটনায় খুন হয়। উক্ত ঘটনায় ১২ জানুয়ারী ১৫ জনকে আসামী করে আসমা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমানের দক্ষতায় একজন মহিলাসহ চারজন প্রধান আসামীকে গ্রেপ্তার করে আইনের হাতে সৌপর্দ করতে সক্ষম হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামিরা ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান-এর নেতৃত্বে বিজিবির সহায়তায় ভারতে পালানোর ঠিক আগ মুহূর্তে আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়। তিনি আরও জানান গ্রেফতারকৃতদের মধ্যে মামলার এজহার নামীর এক দুই ও চার নম্বর আসামী রয়েছে। এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মামলার প্রধান আসামীদ্বয় অতিদ্রুত গতিতে গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করে এবং তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply