শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

Chif Editor

রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের পুরুলিয়ায়। পরে তরুণীর অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে সাতদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়া শহরের বাসিন্দা ওই কিশোরী (১৭) গত শুক্রবার সন্ধ্যায় তার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য নিজেদের বাড়ি থেকে বেরিয়েছিল। পরে রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুরুলিয়া সদর থানায় অপহরণের অভিযোগ করেন। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নেমে রাতে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছে, বন্ধুর বাড়ি যাওয়ার সময় সাত-আটজন যুবক তার পথ আটকিয়ে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে রেললাইনের ধারে একটি চাষের জমিতে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর বয়ান অনুযায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দ্রুত সাত অভিযুক্তকে প্রথমে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ছজনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply