শিরোনাম
আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

Chif Editor

অনলাইন ডেস্কঃ

সুন্দরবন রক্ষা এবং ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান ও আনিসুর রহমান মিলনের সঞ্চালনায় এবং শিক্ষক-সাংবাদিক রনজিৎ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরানসহ স্থানীয় পরিবেশকর্মী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সুন্দরবন কেবল একটি বনভূমি নয়; এটি উপকূলীয় জনপদের প্রাকৃতিক সুরক্ষা দেয়াল এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল। দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলবাসীর জীবিকার সঙ্গে এ বন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অবৈধ বন উজাড়, বন্যপ্রাণী শিকার, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ, নদী-খালে দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব নয়। এজন্য সচেতনতা বৃদ্ধি ও যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধন থেকে সুন্দরবনে অবৈধ মাছ আহরণ ও বিষ প্রয়োগ বন্ধে কঠোর নজরদারি, বন ও নদীপথে নিয়মিত টহল জোরদার, জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন, বননির্ভর জেলে ও বাওয়ালীদের বিকল্প জীবিকার ব্যবস্থা এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

কর্মসূচি শেষে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply