শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

কুমিল্লায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক ০২

S M Rashed Hassan

নিজস্ব প্রতিবেদক // ২৬ সেপ্টেম্বর ২০২৪ র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

২৬ সেপ্টেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউ.পির শাহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় । এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো
১৷ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জালুয়াপাড়া গ্রামের মোঃ মফিজ এর ছেলে মোঃ সোহেল (২৪), ২৷ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জালুয়াপাড়া গ্রামের নুরুল হকের ছেলে মিজানুর রহমান আলীম (৪০)। র‍্যাব-১১ জানায় আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬৭, তারিখ- ২৬/০৯/২০২৪ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Reply