শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, চট্রগ্রাম ফটিকছড়ির :- চট্রগ্রাম ফটিকছড়ির ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ২০ জানুয়ারি মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি আভিযানিক দল ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানকালে রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে বারোমাসিয়া চা বাগানের টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুইটি বস্তার মধ্যে থেকে সর্বমোট ৯ (নয়)টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র গোপনে মজুদ করে রেখেছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভূজপুর থানা পুলিশ।

Leave a Reply