প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

Chif Editor

অনলাইন ডেস্ক: শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠনও করা হয়েছে।

নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি। মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Leave a Reply