শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

➖ঢাকা দোহারে স্কুলের জমি দখলের চেষ্টা➖

Chif Editor

দোহার প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় “বাস্তা তুজমল খান প্রাথমিক বিদ্যালয়ের” নাম ভাঙিয়ে ২৭ শতাংশ জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে ঐ এলাকার আনোয়ার হোসেন খান মাষ্টার গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বাস্তা গ্রামের মৃত জহুর উদ্দিন শিকদার এর ছেলে হারুন অর রশিদ শিকদার।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকার মৃত জহুর উদ্দিন শিকদার গং ঐ জমিটি স্কুল স্থাপন করতে দায়িত্ব দেন মাস্টার আনোয়ার হোসেন খানকে। যাহার তফসিল বড় বাস্তা মৌজার এস. এ ৪৯৩ আর.এস ১৯৩৬/ ১০৫০ নং দাগে ২৭ শতাংশ জমি। আনোয়ার মাস্টার তার মৃত পিতা তুজমল খান এর নামে ‘বাস্তা তুজমল খান প্রাথমিক বিদ্যালয়’ স্থাপন করেন। ৩/৪ বছর সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে স্কুলটি পরিচালনা করে হঠাৎ স্কুল পরিচালনা করা সম্ভব না বলে যায়গাটি তিন ভাগ করে তিন ভাই জোর করে দখল করে ঘর নির্মাণ করার চেষ্টা করে।
অভিযোগের ভিত্তিতে বাড়ি-ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয় দোহার থানা পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন খান, আফছার খান ও ইউনুস খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জোর পূর্বক জমি দখলের ঘটনাটি অস্বীকার করে বলেন, তারা তাদের কাগজ পত্রের ভিত্তিতে ঘর তৈরি করেছে। স্কুলের কথা জানতে চাইলে আনোয়ার হোসেন খান মাষ্টার বলেন স্কুল ছিলো এখন নেই, এখানে স্কুল পরিচালনা করা সম্ভব না।
দোহার থানাধীন চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ইদ্রিস আলী জানান, স্কুলের সাইনবোর্ড সহ স্কুল পরিচালনার প্রমাণ পেয়েছি, জমি দখলের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply