শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

দোহারে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Chif Editor

নিজস্ব সংবাদ দাতাঃ

ঢাকার দোহার উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলো- দোহার উপজেলার শিলাকোঠা বাংলাবাজার এলাকার মৃত শেখ লতিফের ছেলে শেখ জুলহাস(৩৫) ও নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর এলাকার মান্নান খানের ছেলে মনির খান(৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলার পানকুন্ডু এলাকার গদিষ্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর হতে অবৈধ মাদক ব্যবসায়ী শেখ জুলহাস ও মনির খানকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply