শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

দোহার ও নবাবগঞ্জে যানজট মুক্ত সড়ক ও অবৈধ দখল উচ্ছেদে পুলিশের বিশেষ অভিযান  

Chif Editor

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার নবাবগঞ্জ -দোহারে আজ ঢাকা জেলার পুলিশ সুপার , অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আমীনুল ইসলামের নেতৃত্বে দোহার ও নবাবগঞ্জে অবৈধ যানবাহন, ঝুকিপূর্ণ গাড়িচালনা, হেলমেট পরিধান না করা, ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ দোকানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় নবাবগঞ্জ থানার চৌরঙ্গীতে যানজট মুক্ত করতে রাস্তার উপরে রাখা সকল ভাসমান দোকানপাট উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। একইদিনে নবাবগঞ্জের টিকরপুর, দোহার থানা মোড়, মেঘুলা বাজারে অভিযান পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির কাগজের মেয়াদ উত্তীর্ণ হওয়া, মোটরসাইকেলে হেলমেট পরিধান না করা, ৩ জন উঠা, ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর করার কারণে মোটরসাইকেল, পিকআপ, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৬২,৫০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ, কাগজপত্র না থাকা, রুট পারমিটবিহীন গাড়ি, নসিমন, করিমনসহ মোট ২৯ টি গাড়ি আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
উক্ত অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন  সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম, অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা জনাব মো: মামুন অর রশীদ, পিপিএম, দোহার থানার অফিসার ইনচার্জ জনাব হারুন অর রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন-দক্ষিণ) জনাব জাকির হোসেনসহ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ । সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও অবৈধ দখল উচ্ছেদ এবং  জনগণের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply