শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

লৌহজংয়ে ট্রলার ডুবিঃ ড্রেজার-বালু ব্যবসায়ী যুবলীগ নেতা জাহিদ ও ছাত্রলীগ নেতা পাপ্পুর বিরুদ্ধে মামলা

Chif Editor

সোহাগ আকন, মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলার ডুবিতে নিহতের ঘটনায় ড্রেজার-বালু ব্যবসায়ী সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেন ভয়ানক সেই ট্রলার ডুবি থেকে স্বজন হারিয়ে বেঁচে ফেরা রুবেল শেখ। তিনি গতকাল রবিবার লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি তদন্ত করে আজ সোমবার মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলায় সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জাহিদ শিকদারকে ২ নম্বর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে ৩ নম্বর আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগ নেতা পারভেজ চোকদার পাপ্পুর বাসায় গেলে তাদের সন্ধান পাওয়া যায়নি। এমনকি ফোনও বন্ধ করে রেখেছেন তারা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন, মামলাটি আমাদের থানায় হওয়ার পর নৌ-পুলিশ মামলাটি নিয়ে তদন্ত করছে। তবে বাল্কহেডটি পুলিশের হেফাজতে রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহবুবুর রহমান বলেন দেশ রূপান্তরকে বলেন, এই ঘটনার সাথে জড়িত সুকানি ও ড্রাইভারসহ সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় যুবলীগ-ছাত্রলীগ যে কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকুক না কেনো, আইনের ঊর্ধ্বে কেউ না। সবাইকেই আইনের আওতায় আনা হবে

Leave a Reply