
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা হাওলাদার (৩৮) উপজেলার বাহেরহাট এলাকার মৃত আদম আলীর ছেলে।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, সকালে বাজার করতে ব্যাটারিচালিত ভ্যানে উপজেলার সৌদি মার্কেট থেকে সানুহারের উদ্দেশ্যে রওনা দেন তারা। সানুহার বাজারের কাছাকাছি পৌঁছালে ঢাকাগামী বেঙ্গল প্লাস্টিকের একটি কাভার্ডভ্যান ব্যাটারিচালিত রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মোস্তফা হাওলাদারের মৃত্যু হয়।
ওসি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান রেখে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।



