শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

মীরসরাই থানায় ১৪ কেজি গাঁজাসহ আটক ০৩

Chif Editor

তুষার দাস, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব এস. এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের সুনিপুন নির্দেশনায় ও মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ১২/০৬/২০২৩ ০৭.৪৫ ঘটিকার এসআই(নিঃ)/মোঃ আলআমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মীরসরাই পৌরসভার ০৫নং ওয়ার্ড এর তারাকাটিয়ায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর চট্টগ্রামগামী গ্রীনলাইন যাত্রীবাহি এসি বাস(যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৪০১) তল্লাশী করে ০৭ কেজি গাঁজা ও ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ পারভেজকে গ্রেফতার করেন এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা প্রস্তুত করেন।

পৃথক আরেকটি অভিযানে একই স্থানে চট্টগ্রামগামী সিডিএম ট্রাভেল্স যাত্রীবাহি বাস(যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৩৫) তল্লাশী করে ০৭ কেজি গাঁজাসহ আসামী রহমত (রোহিঙ্গা শরনার্থী) কে গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা জব্দ করেন। উভয় ঘটনায় মীরসরাই থানার মামলা নং-১১ তারিখ-১২/০৬/২০২৩ খ্রি ধারা-৩৬(১) সারণির ১৯(খ) ও ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং মীরসরাই থানার মামলা নং-১২ তারিখ-১২/০৬/২০২৩ খ্রি ধারা-৩৬(১) সারণির ১৯(খ) ও ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়েছে।

Leave a Reply