শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক বাসর রাতে বউ বদল গ্রেফতার বর ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও

কেরাণীগঞ্জে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Chif Editor

বনি আমিন : কেরাণীগঞ্জে ২০২৩সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন কেরাণীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৮ নভেম্বর বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এসময় নসরুল হামিদ বিপু বলেন, আগামীর নেতৃত্ব ও দেশ গড়ার কারিগর হবে আজকের জিপিএ ৫ প্রাপ্ত এসকল মেধাবী শিক্ষার্থীরা।

তিনি বলেন,তোমরা কেরানীগঞ্জ উপজেলার শিক্ষিত ও দেশের সম্মান উজ্জ্বল করবে। তবে এর সকল অবদান তাদের পিতা-মাতা ও শিক্ষক শিক্ষকদেও বলে মন্তব্য করেন নসরুল হামিদ বিপু।

কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি এলাকায় ভালো মানুষ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিটি এলাকাতে লাইব্রেরী, সমাজ কল্যান পাঠাগার করায় কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির ভূমিকা অতুলনীয় বলে তিনি এর প্রশংসা করেন।

কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিতে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ,

অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা: কামরুন নাহার, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হাজী মোঃ মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এর ম্যানেজিং সভাপতি হাজি মোঃ আসলাম প্রমুখ।

Leave a Reply