শিরোনাম
বেরোবির নিয়োগে জালিয়াতির অভিযোগ দুদকের, সরেজমিন অভিযান রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার-১ বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সমীকরণ তারেক রহমানের সঙ্গে কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ, আইনানুগ ব্যবস্থার অনুরোধ রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত  নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার প্রশাসনের সুদৃষ্টিতে জনসাধারণে স্বস্তি-ভাঙ্গুড়ায়” দখলদার,মাদক ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান সংস্কার চান, তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাহত করে ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে

নবাবগঞ্জে গরুচোর চক্রের ১ সদস্য গ্রেফতার : চোরাই গরু উদ্ধার

Chif Editor

সাইদুল ইসলাম দোহার (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নাইম হাসান(২৮) নামে গরুচোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার এবং চোরাই গরু উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত নাইম হাসান কেরানীগঞ্জ উপজেলার বলসুতা এলাকার মো. আজহারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা এলাকার নূর মোহাম্মদের(৭৫) বসতবাড়ি থেকে অজ্ঞাতনামা চোরেরা গোয়ালঘরের তালা ভেঙ্গে ১ টি লাল রঙের ষাঁড় গরু(যার মূল্য অনুমান ৬০,০০০ টাকা) চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় নূর মোহাম্মদ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।
উক্ত চুরির ঘটনায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, দোহার সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে ও অপারেশন পরিকল্পনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন অর রশীদ, পিপিএম, এর নেতৃত্বে এসআই(নি.) মো. লুতফর রহমান সহ নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত নাইম হাসানকে গ্রেফতার করা হয় ও তার নিকট থেকে চোরাই গরু উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে চুরির কথা স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন বাড়িতে গরু চুরি করে আসছে। ধৃত আসামীর সাথে আরো কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

Leave a Reply